চুক্তি চূড়ান্ত করতে ইরানে পৌঁছেছে কাতারের প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ইরানে পৌঁছেছে কাতারের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি সই নিয়ে আশাবাদের মধ্যেই এ তথ্য সামনে এসেছে। রোববার (১৪ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
সূত্রের দাবি অনুযায়ী, রোববারের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে বলে ওয়াশিংটন ও সংশ্লিষ্ট পক্ষগুলো আশা করছে। এমনটি হলে প্রায় চার মাস ধরে চলা সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার অবসান ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ইরানি কর্মকর্তারা নির্ধারিত সময়সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পাশাপাশি দেশটির কট্টরপন্থিরা আলোচনার শর্তাবলি নিয়ে তীব্র বিরোধিতা করছেন।
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রোববারই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এই বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। তাদের ভাষ্য, এখনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি এবং ইরানি আলোচকরা বিষয়টি নিশ্চিত করেননি।
বিপ্লবী গার্ডের মতে, ট্রাম্প চুক্তি সইয়ের বিষয়ে অস্বাভাবিক চাপ দিচ্ছেন এবং বিষয়টিকে রাজনৈতিক প্রচারণা হিসেবে ব্যবহার করতে পারেন। তাদের দাবি, রোববার ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি এ দিনটিকে কেন্দ্র করে প্রচারণামূলকভাবে চুক্তি উপস্থাপন করতে চাইতে পারেন।
এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন। তিনি দাবি করেন, ২০১৫ সালে ওবামার আমলে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল, যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে নিয়েছিল।
বিজ্ঞাপন
ট্রাম্প আরও লেখেন, তিনি সেই পরিস্থিতি থামিয়েছেন এবং এখন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সরে এসেছে। তার দাবি অনুযায়ী, তার প্রশাসনের সঙ্গে ইরানের সম্পর্ক আগের যেকোনো প্রশাসনের তুলনায় ভালো।
তিনি আরও উল্লেখ করেন, চুক্তি হলে হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়া হবে এবং বর্তমান প্রক্রিয়া দ্রুত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








