৩ নাবিকের হত্যার বিচার দিয়ে যুক্তরাষ্ট্রের ‘ধমক’ খেলো ভারত

ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। এ ঘটনায় দিল্লি ওয়াশিংটনের কাছে একাধিকবার প্রতিবাদ জানালেও যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড় রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দুই দফায় ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
কিন্তু, ভারতের এই প্রতিবাদে কোনও পাত্তা না দিয়ে বরং কড়াভাবে ধমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। জয়শঙ্করকে ফোনালাপে রুবিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ লঙ্ঘনের কোনো ঘটনা সহ্য করা হবে না এবং মার্কিন বাহিনীর নির্দেশ সব বাণিজ্যিক জাহাজকে মেনে চলতে হবে।
বিজ্ঞাপন
গত সপ্তাহে ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি সেট্টেবেলোতে মার্কিন হামলার পর প্রথমবারের মতো মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাসন মিকসকে তলব করে ভারত। ওই হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন।
ঘটনার দায় স্বীকার করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, জাহাজটি মার্কিন নৌবাহিনীর নির্দেশনা অমান্য করেছিল এবং অবরোধের মধ্যে ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল। তাদের দাবি, একাধিকবার সতর্ক করার পরও নির্দেশ না মানায় জাহাজটিকে অচল করতে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
এদিকে একই অঞ্চলে ২০ ভারতীয় নাবিক বহনকারী আরেকটি বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ার পর দ্বিতীয়বারের মতো মার্কিন কূটনীতিককে তলব করে ভারত সরকার।
ঘটনাগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








