Logo

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন, ২০২৬, ১৪:৪৯
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন ছিলেন স্কাইডাইভিং কার্যক্রমে অংশ নেওয়া যাত্রী।

বিজ্ঞাপন

রবিবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে বাটলার শহরের বাটলার মেমোরিয়াল এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটির মালিকানা প্রতিষ্ঠান জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ও বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ডেনিস জ্যাকব জানান, বিমানটি ছিল এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ উড়োজাহাজ। রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর এতে গুরুতর যান্ত্রিক সমস্যা দেখা দেয়।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, বিমানটি স্বাভাবিকভাবে উচ্চতা অর্জন করতে পারছিল না। কিছু সময় ভারসাম্য হারিয়ে আকাশে দুলতে থাকার পর এটি হঠাৎ বাম দিকে কাত হয়ে দ্রুত নিচে নেমে আসে। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং আরোহীদের কেউই বেঁচে যাননি।

দুর্ঘটনাস্থলটি বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় ২৭৪ মিটার দূরে ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি ৭৫০ এক্সএল মডেলের একটি ছোট ব্যক্তিগত উড়োজাহাজ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এনটিএসবি আরও জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিসৌরির গভর্নর মাইক কেহো। তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD