Logo

পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন, ২০২৬, ১৬:০২
পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তান বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার সকালে দেশটির খাইবার পাখতুনখোয়ার মারদান জেলায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে জানানো হয়, রুটিন প্রশিক্ষণ ফ্লাইটের অংশ হিসেবে বিমানটি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে মারদান এলাকায় বিধ্বস্ত হয়।

বিবৃতিতে নিহত দুই পাইলটের পরিচয় জানানো হয়েছে। তারা হলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাকিস্তানে সামরিক বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনা মাঝেমধ্যে ঘটলেও প্রশিক্ষণ ফ্লাইটে এ ধরনের প্রাণহানির ঘটনা তুলনামূলকভাবে বিরল। এর আগে গত সপ্তাহেও আজাদ কাশ্মিরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বহু সেনা সদস্য নিহত হন।

সূত্র: এবিসি নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD