Logo

ভয়াবহ ভূমিকম্প : ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন, ২০২৬, ১৩:২৭
ভয়াবহ ভূমিকম্প : ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় জরুরি উদ্ধারকারী ও চিকিৎসা দল পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ভেনেজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী এবং মানবিক সহায়তা দ্রুত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে রুবিও বলেন, যেসব পরিবার প্রিয়জন হারিয়েছে, আহত হয়েছে কিংবা উদ্ধারকাজে নিরলসভাবে কাজ করছে— যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মূল ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৫। এর প্রায় ৪০ সেকেন্ড আগে ৭ দশমিক ২ মাত্রার একটি ফোরশক বা প্রাক-কম্পন অনুভূত হয়।

পরপর দুটি শক্তিশালী কম্পনে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ। দুর্গত এলাকায় এখনও উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD