Logo

উসকানি দিলে কোনো রক্ষা নেই, বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন, ২০২৬, ১৫:৩১
উসকানি দিলে কোনো রক্ষা নেই, বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

বাহরাইনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের উসকানি দেওয়া হলে বাহরাইনের বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা।

বিজ্ঞাপন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেন, বাহরাইনকে নিজেদের সীমার মধ্যে থেকে আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি দেশটিকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাহরাইন যেন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করে, যাতে ইরান কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

বিজ্ঞাপন

গত শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায় ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানের অভিযোগ, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে উপসাগরীয় দেশগুলো এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বাহরাইন সরকার সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

বিজ্ঞাপন

এদিকে বাহরাইনে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া জনগোষ্ঠীর বসবাস রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইরানের সঙ্গে সামরিক যোগাযোগ থাকার অভিযোগ এনেছে বাহরাইন কর্তৃপক্ষ। এসব ঘটনাকে ঘিরে তেহরান ও মানামার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD