Logo

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১১ জন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই, ২০২৬, ১৩:৪৪
আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১১ জন
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সময় ভোরে রাজধানীর পাশের একটি এতিমখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় শহরতলি মোহাম্মদিয়া জেলার ওই এতিমখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বয়স সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, আহত ১৯ জনের মধ্যে অন্তত ১০ জন মাঝারি থেকে গুরুতর দগ্ধ হয়েছেন। পাশাপাশি উদ্ধারকারী দল এতিমখানা থেকে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, অগ্নিনির্বাপণ কার্যক্রম এখনও চলমান রয়েছে। ভুক্তভোগীদের পরিচয় ও বয়স প্রকাশের পাশাপাশি আগুনের উৎস নির্ধারণে তদন্তও অব্যাহত আছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আলজেরিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই থেকে সারা দেশে ৯১৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD