আল-আকসা প্রাঙ্গণে শত শত ইহুদির প্রবেশ, প্রকাশ্যে প্রার্থনা

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শত শত ইহুদি প্রবেশ করে প্রকাশ্যে প্রার্থনা করেছেন। প্রচলিত বিধিনিষেধ থাকা সত্ত্বেও এ প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং পুরো সময়জুড়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করে ইসরায়েলি পুলিশ।
বিজ্ঞাপন
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এদিন কয়েকজন ইহুদি এমন স্থানেও প্রার্থনা করেন, যেখানে তাদের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই।
ইহুদিরা এদিন ‘তিসা বা’ভ’ উপবাস পালন করেন। তাদের বিশ্বাস অনুযায়ী, এই দিনে প্রথম ও দ্বিতীয় টেম্পল ধ্বংস হয়েছিল। ইহুদি ধর্মাবলম্বীদের দাবি, বর্তমানে যেখানে আল-আকসা মসজিদ অবস্থিত, অতীতে সেখানে তাদের টেম্পল মাউন্ট ছিল। এ দাবি দীর্ঘদিন ধরে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার অন্যতম কারণ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, দলবদ্ধভাবে ইহুদিরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করছেন এবং ধর্মীয় গ্রন্থ থেকে বিভিন্ন অংশ পাঠ করছেন। এছাড়া কয়েকজনকে সেখানে ইসরায়েলের জাতীয় পতাকা বহন ও প্রদর্শন করতেও দেখা গেছে।
এ সময় ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের অবাধ প্রবেশ ও প্রার্থনার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
ঘটনাস্থলে বেন গিভির বলেন, “আজ এখানে যা ঘটছে তা দেখুন। ইহুদিরা এখানে প্রার্থনা করছেন এবং তারা এটিকে নিজেদের স্থান হিসেবে অনুভব করছেন। আগে এমন দৃশ্য দেখা যায়নি।”
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ইসরায়েল








