অসুস্থ অভিজিৎ, সাময়িক বিরতির পর ফের আন্দোলনে ফেরার ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে সাময়িক বিরতি নিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে সুস্থ হয়ে আবারও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ফিরে আসবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দীপকে বলেন, শারীরিক অসুস্থতার কারণে কয়েক ঘণ্টার জন্য বিশ্রাম নিতে হচ্ছে। তবে এটি সাময়িক বিরতি, সন্ধ্যার মধ্যেই তিনি আন্দোলনস্থলে ফিরবেন।
পোস্টে তিনি লেখেন, গত কয়েকদিন ধরে তীব্র জ্বর ও শরীরব্যথায় ভুগছেন। কোনোভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আজ যন্তর মন্তরে আমাকে দেখতে না পেলে দুঃখিত। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। সন্ধ্যার মধ্যেই আমি আবার প্রতিবাদস্থলে ফিরে আসব।”
অভিজিৎ দীপকেসহ আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের অবস্থান থেকে সরে আসেননি। তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বুধবার রাতে যন্তর মন্তর এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া জনতাকে থামাতে গেলে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়ে মারে।
বিজ্ঞাপন
অন্যদিকে, দীপকে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার সকালে তিনি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণের কঠোর সমালোচনা করেন।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন ভারতের প্রধানমন্ত্রী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি








