পাকিস্তানে আলজাজিরার সম্প্রচার বন্ধ, নেপথ্যে যে কারণ

পাকিস্তানে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বিধানসভা নির্বাচন ও সাম্প্রতিক সংঘাতের খবর প্রকাশে ‘হলুদ সাংবাদিকতা’ এবং পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
যদিও দেশটির কেন্দ্রীয় সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞার আদেশ জারি করেনি, তবে সোমবার (৩ আগস্ট) থেকে পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে আলজাজিরার ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে তথ্য পাওয়া গেছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে আলজাজিরার বিরুদ্ধে ‘মনগড়া’ তথ্য প্রকাশের অভিযোগ তোলে। মন্ত্রণালয়ের দাবি, রাজধানী মুজাফফরাবাদের কয়েকটি ভোটকেন্দ্র থেকে পাওয়া সীমিত তথ্যের ভিত্তিতে আজাদ কাশ্মীরের চলমান নির্বাচন নিয়ে আলজাজিরা মনগড়া ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশ করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরকার আরও দাবি করেছে, নির্দিষ্ট কিছু ব্যক্তির বক্তব্যকে গুরুত্ব দিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এর পেছনে বিশেষ উদ্দেশ্য থাকতে পারে।
গত ২৭ জুলাই থেকে আজাদ কাশ্মীরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএকে) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনাও অব্যাহত রয়েছে।
ওয়েবসাইট বন্ধের বিষয়ে আলজাজিরার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।
বিজ্ঞাপন
সিপিজে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করার পাশাপাশি সাংবাদিকদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং স্বাধীনভাবে তথ্য প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সূত্র: এনডিটিভি








