ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

ন্যাটোর আদলে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে যেতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আজ শুক্রবার সৌদি আরবের উপকূলীয় বন্দরনগরী জেদ্দায় চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
চুক্তির চূড়ান্ত নথি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এতে সৌদি আরবের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্বাক্ষর করবেন।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান এবং প্রতিরক্ষাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছেছেন। তারা শনিবার পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের শুক্রবার জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে দীর্ঘদিন ধরে তিন দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে যুক্তরাষ্ট্র-ইরান সাম্প্রতিক সংঘাত এবং এর জেরে হরমুজ প্রণালিতে উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা চুক্তির প্রক্রিয়াকে আরও দ্রুত এগিয়ে নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি চুক্তিটি বাস্তবায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে।
আরেক কর্মকর্তা জানান, প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে তিন দেশই ভিন্ন ভিন্ন সক্ষমতা নিয়ে ভূমিকা রাখবে। সৌদি আরব অর্থনৈতিক সামর্থ্য ও আঞ্চলিক প্রভাব কাজে লাগাবে। তুরস্ক দেবে উন্নত সামরিক প্রযুক্তি এবং ন্যাটোর সমপর্যায়ের সামরিক শিল্প সক্ষমতা। আর পাকিস্তান জোটে যুক্ত করবে পারমাণবিক সক্ষমতা ও অভিজ্ঞ সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
এর আগে ২০২৫ সালে সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান হওয়ায় ওই চুক্তি বিশেষ গুরুত্ব পেয়েছিল। এবার তুরস্ককে যুক্ত করে সেই প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হতে যাচ্ছে।
সূত্র: এএফপি








