Logo

বাংলাদেশে যা চলছে, তা অমানবিক: বিজেপি নেতা দিলীপ ঘোষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১৯:২৬
বাংলাদেশে যা চলছে, তা অমানবিক: বিজেপি নেতা দিলীপ ঘোষ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, তা অমানবিক। একই সঙ্গে দেশটিতে দ্রুত শান্তি ফিরে আসার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিলীপ ঘোষ এসব কথা বলেন।

সাকিবের বাড়িতে হামলার ঘটনার সমালোচনা করে তিনি বলেন, এর আগেও বাংলাদেশে আরেক ক্রিকেটারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে দেশটিতে যে পরিস্থিতি বিরাজ করছে, তা কোনোভাবেই মানবিক নয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিলীপ ঘোষের দাবি, বর্তমান সরকারকে যারা ক্ষমতায় এনেছে, তাদের নির্দেশনা অনুযায়ীই সবকিছু পরিচালিত হচ্ছে। ফলে এর চেয়ে ভালো পরিস্থিতি প্রত্যাশা করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। তবে বাংলাদেশে শিগগিরই শান্তি ফিরে আসবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন এই বিজেপি নেতা।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, দক্ষিণ এশিয়ার পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা রয়েছে।

তিনি আরও বলেন, একই ধরনের পরিস্থিতি তৈরি করতে ভারতে ‘জেনজি’ আন্দোলনের নাম ব্যবহার করে সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছিল। বিদেশ থেকেও এতে ইন্ধন দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তবে ভারতের সমাজ তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি থেকে অনুপ্রেরণা নিয়ে যারা ভারতে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিল, তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD