নিয়োগ পরীক্ষায় অনিয়ম, আন্দোলনে উত্তাল ভারতের ঝাড়খণ্ড

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে টানা ১২ দিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
বিজ্ঞাপন
আন্দোলন ইতোমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। রাজ্যের রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত মানুষ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই প্রতিবাদের সূত্রপাত। পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জানান। এরপর থেকে তারা দিন-রাত বিক্ষোভের পাশাপাশি অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আন্দোলন তীব্র হয়ে উঠলে শেষ পর্যন্ত রাজ্য সরকার বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেয়। বুধবার রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় আগ্রহী। পরে আলোচনার জন্য পাঁচ থেকে সাতজনের একটি প্রতিনিধি দল গঠন করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রী ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করেছে হেমন্ত সোরেন সরকার। এসডিও কুমার রজত জানান, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে।
তবে সরকারের রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, আলোচনা হতে হবে প্রকাশ্য ও স্বচ্ছ পরিবেশে। গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতেই সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান তারা।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) তদন্ত দাবি করেছেন। অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের হিসাবরক্ষক রক্ষক সিংকে গ্রেপ্তার করেছে সিআইডি। লখনউ থেকে তাকে গ্রেপ্তারের পর রাঁচিতে নিয়ে আসা হয়। তিনি পরীক্ষা পরিচালনাকারী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি বিস্তারিতভাবে তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) কাজ করছে। তদন্তের অংশ হিসেবে ডিজিটাল রেকর্ড, আবেদনকারীদের তালিকা এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথি যাচাই করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঝাড়খণ্ডের আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। বুধবার তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে এ আন্দোলন একটি ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজ শহরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে অভিজিৎ দীপ জানান, চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াতে সংগঠনের সদস্যরা ঝাড়খণ্ডে যাবেন।
তিনি দাবি করেন, বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা কমেছে। তার ভাষ্য, আন্দোলন দেশজুড়ে সমর্থন পাচ্ছে এবং এর পরিধি কেবল শিক্ষাসংক্রান্ত দাবিতে সীমাবদ্ধ নেই। বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার দাবিও এর সঙ্গে যুক্ত হয়েছে।
সূত্র: এনডিটিভি








