পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে বিপদে ভারতের বিমানবাহিনীর পাইলট

পাকিস্তানি এক নারীর ফাঁদে পা দিয়ে গোয়েন্দা তথ্য ফাঁস করার অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর এক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য বলে ধারণা করছেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা।
বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, প্রায় দুই মাস আগে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে সরকারি গোপন তথ্য আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর ওই পাইলট নিজের জামিনের জন্য কোনো আবেদন করেননি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিমানবাহিনী কর্তৃপক্ষ ওই উইং কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে দিল্লির একটি আদালতে সোপর্দ করে। আদালত পরে তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীতে চাকরিরত ওই পাইলটকে গত ৩০ মে গ্রেপ্তার করা হয়। ওই সময় বিমানবাহিনী জানতে পারে যে এক পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ পড়েছেন তিনি।
তদন্তকারীরা ধারণা করছেন, এই পাইলট হয়ত পাকিস্তানের একটি বড় গোয়েন্দা নেটওয়ার্কের কবলে পড়েছেন।
পুলিশের একটি সূত্র বলছে, ভারতীয় ওই পাইলটের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন পাকিস্তানি ওই নারী। পাইলটটি ওই সময় মানসিকভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নারীর বার্তা পেয়ে তিনি এতে সাড়া দেন এবং নিয়মিত মেসেজ দেওয়া ও ভিডিও কলেও কথা চালিয়ে যান। তখনই তিনি বিভিন্ন গোয়েন্দা তথ্য ফাঁস করেন।
বিজ্ঞাপন
কি ধরনের তথ্য ফাঁস করা হয়েছে সেটি উল্লেখ করা না হলেও তথ্যগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা।
ভারতীয় তদন্তকারীরা এখন একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন। গ্রেপ্তার ওই পাইলট তার এক সহকর্মীকে ওই অ্যাপ্লিকেশনটি স্থাপন করে দিতে বলেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তার মোবাইলের প্রবেশাধিকার নিয়েছিল পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কটি।








