Logo

ফ্লাইট মিসের পর দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন ২ নারী, অতঃ পর...

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ আগস্ট, ২০২৬, ২০:৩৩
ফ্লাইট মিসের পর দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন ২ নারী, অতঃ পর...
ছবি: সংগৃহীত

সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় নিজেদের নির্ধারিত ফ্লাইট মিস করেন দুই নারী। পরে সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানের কাছে যাওয়ার চেষ্টা করার সময় তারা দেখতে পান, বিমানটি উড্ডয়নের প্রস্তুতি শুরু করেছে। এরপর কোনো উপায় না দেখে বিমানবন্দরের অ্যাপ্রন এলাকায় দৌড়ে গিয়ে সেই বিমান থামানোর চেষ্টা করেন তারা। তাদের এমন কাণ্ডের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, গত ২৫ জুলাই রাশিয়ার মস্কোর শেরেমেতেভো আন্তর্জাতিক বিমানবন্দরে এমন অদ্ভুত ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দুই নারী অ্যারোফ্লোটের একটি ফ্লাইটের টিকিট কেটেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় তারা ফ্লাইটটি মিস করেন। এরপর ফ্লাইট মিস করার বিষয়টি টার্মিনালের ভেতরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরিবর্তে তারা বিমানবন্দরের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়েন। এ সময় তাদের মধ্যে একজনকে স্যুটকেস হাতে নিয়ে দ্রুত দৌড়াতে দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিমানকে ঠেলে রানওয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক সেই সময় দুই নারী দৌড়ে গিয়ে বিমানের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। তাদের সেখানে ছুটে যেতে দেখে নিরাপত্তার কারণে বিমানবন্দরের কর্মীরা নিজেদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেন। কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও দ্রুত ঘটনাস্থলে চলে আসেন।

এরপর তাদের সেখান থেকে সরিয়ে আনা হয়। যেহেতু প্লেন উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছিল তাই তাদের আর এটিতে উঠতে দেওয়া হয়নি।

একটি বিমানবন্দরের অ্যাপ্রন অঞ্চলটিতে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। কারণ সেখানে প্লেন পার্ক করা, মালামালা লোড করা এমনকি মেরামতও করা হয়।

বিজ্ঞাপন

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD