Logo

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ বাংলাদেশি নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট, ২০২৬, ২৪:৫০
সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) রাতে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। জীবিকার সন্ধানে সৌদি আরবে যাওয়া এসব বাংলাদেশি ওই কারখানায় কাজ করতেন।

এদিকে দুর্ঘটনার পর অনেক পরিবার এখনো স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে। প্রবাসে কাজ করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে যাওয়া মানুষগুলোর এমন মর্মান্তিক মৃত্যুতে নওগাঁর বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার ১০ বাংলাদেশির মৃত্যুর তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে।

অন্যদিকে সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD