Logo

রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে: জেলেনস্কি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট, ২০২৬, ১৮:৪৮
রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে: জেলেনস্কি
ছবি: সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিজ্ঞাপন

জেলেনস্কির দাবি, ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, প্রথমবারের মতো রাশিয়া উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালাতে পারছে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ইউক্রেন ও ইউরোপে উত্তর কোরিয়ার হামলা যত বাড়বে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও সেনাদের ব্যবহার যত বেশি হবে, ততই তারা নিজেদের দুর্বলতা ও সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সুযোগ পাবে। একই সঙ্গে বিষয়টি বিশ্বের অন্যান্য দেশের জন্যও ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

ভাষণে জেলেনস্কি পশ্চিম সাইবেরিয়ায় সোমবার একটি রুশ পেট্রোকেমিক্যাল কারখানায় ইউক্রেনীয় বাহিনীর বিমান হামলার বিষয়টিও তুলে ধরেন। তিনি এটিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর ‘খুবই গুরুত্বপূর্ণ অর্জন’ বলে উল্লেখ করেন।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন রাশিয়ার আরও গভীরে পাল্টা হামলা চালাবে। এসব হামলার মাধ্যমে রাশিয়া ও দেশটির জনগণকে শান্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সহায়তা নিচ্ছে—এমন অভিযোগ জেলেনস্কি এর আগেও করেছেন। সপ্তাহান্তে তিনি সতর্ক করে বলেছিলেন, রুশ ভূখণ্ড রক্ষার সামরিক অভিযানে অংশ নিতে উত্তর কোরিয়া সর্বোচ্চ ৫০ হাজার সেনা পাঠাতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD