Logo

কানাডায় পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যান, শিক্ষাকে কাজে লাগান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ১৯:৫০
কানাডায় পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যান, শিক্ষাকে কাজে লাগান
ছবি: সংগৃহীত

কানাডার আলবার্টা প্রদেশের প্রধানমন্ত্রী ড্যানিয়েলে স্মিথ আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কানাডায় শিক্ষা গ্রহণের পর সেই জ্ঞান ও দক্ষতা নিজ দেশে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ে তোলাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নিয়ম।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্যানিয়েলে স্মিথ বলেন, শিক্ষার্থী ভিসা কানাডায় পড়াশোনার জন্য দেওয়া একটি অস্থায়ী নথি। আলবার্টার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো মূলত প্রদেশের বাসিন্দাদের জন্য প্রতিষ্ঠিত। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় পড়াশোনার সুযোগ ও এর সঙ্গে সম্পর্কিত শর্তগুলো পরিষ্কারভাবে বোঝা প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় পড়াশোনার সুযোগ রয়েছে এবং এ বিষয়ে নিয়মও স্পষ্ট। কানাডায় শিক্ষা গ্রহণের পর নিজ দেশে ফিরে গিয়ে অর্জিত শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, অনেক ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর কাজের ভিসা বা প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার অভিযোগ করেছেন। এ নিয়ে তারা বিক্ষোভও করেছেন। এমন পরিস্থিতির মধ্যেই আলবার্টার প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে এলো।

কাজের ভিসা না পাওয়ায় কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, তাদের ভুল ধারণা দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে ড্যানিয়েলে স্মিথ বলেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমন কোর্স চালু করেছিল, যেগুলোতে ভর্তি হয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেকের ধারণা হয়েছিল যে পড়াশোনা শেষ করার পর তারা কানাডায় স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন।

তবে আলবার্টার প্রধানমন্ত্রীর বক্তব্য, কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে এবং তার স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকলে তাকে নিজ দেশে ফিরে যেতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD