পুতিনের সফরের আগে ভারতের নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

ভারতের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো অবতরণ করেছে রাশিয়ার তিনটি সামরিক বিমান। এর মধ্যে একটি ছিল আইএল-৭৬ সামরিক পরিবহন বিমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রুশ বিমানগুলো নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফরের আগে রুশ সামরিক কর্মকর্তা ও একটি অগ্রবর্তী দলকে নিয়ে বিমানগুলো ভারতে পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। বুধবার পর্যন্ত বিমান তিনটি নয়ডা বিমানবন্দরেই অবস্থান করছিল এবং বিমানবন্দর নিরাপত্তা সংস্থাগুলো রুশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সার্বিক ব্যবস্থার ওপর কড়া নজর রাখছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে এটিই প্রথম কোনো বিদেশি সামরিক বিমানের অবতরণ। এর আগে ভারতে আগত বিদেশি রাষ্ট্রপ্রধান ও সামরিক বিমানের ক্ষেত্রে মূলত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহৃত হতো। ফলে প্রেসিডেন্ট পুতিনের বিমানও নয়ডায় নামতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।
ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে নয়ডা বিমানবন্দরে ভিভিআইপি যাতায়াতের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতিও জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: টাইমস নাউ








