ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালাল সৌদি আরব

ইয়েমেনের তাইজ, আল-হুদায়দাহ, আল-জাওফ ও মারিব গভর্নরেটের বিভিন্ন এলাকায় সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী প্রায় ৪০টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হুথি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আল-সালিফ ও আল-তুহায়তা জেলার পাশাপাশি কামারান দ্বীপেও এসব হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের আরেকটি সংবাদমাধ্যম আল মাসিরার প্রতিবেদনে বলা হয়েছে, আল-হাজম, আল-ঘায়েল ও আল-জুবা জেলায় অন্তত ১৮টি বিমান হামলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে এসব হামলার বিষয়ে ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা বিবৃতি পাওয়া যায়নি।
হুথিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা নিয়ে এর আগেও একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সর্বশেষ হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা








