Logo

যেকোনো হুমকি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত ইরানি সেনাবাহিনী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৩
যেকোনো হুমকি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত ইরানি সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

শত্রুপক্ষের যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের স্থল বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার কাজভিনে ১৬তম আর্মার্ড ডিভিশনের যুদ্ধ-প্রস্তুতি ও সামরিক সক্ষমতা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আলী জাহানশাহি জানান, ইরানের সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থল বাহিনীর বিভিন্ন ইউনিট সক্রিয় অবস্থানে রয়েছে। দেশের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক সংঘাতের সময় স্থল বাহিনীর কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে ইরানি এই কমান্ডার বলেন, শত্রুপক্ষের গোলাবর্ষণের মধ্যেও সেনারা দীর্ঘ পথ অতিক্রম করে নির্ধারিত এলাকায় পৌঁছে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সৈন্য, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের বড় ধরনের স্থানান্তর এমন এক সময়ে সম্পন্ন করা হয়েছিল, যখন ড্রোন, যুদ্ধবিমান, গোয়েন্দা স্যাটেলাইটসহ বিভিন্ন নজরদারি ব্যবস্থার মাধ্যমে ইরানি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল শত্রুপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাহানশাহি বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও স্থল বাহিনীর সদস্যরা দায়িত্ব থেকে সরে আসেননি। উচ্চ মনোবল নিয়ে তারা ইসলামি ইরানের সীমান্ত রক্ষায় কাজ করেছেন।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা অবস্থানে স্থল বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি ইরানি জনগণের জন্য আস্থার উৎস হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এই সামরিক উপস্থিতি শত্রুপক্ষকে নিরুৎসাহিত করার ক্ষেত্রে প্রতিরোধমূলক শক্তি হিসেবে ভূমিকা রাখছে বলে জানান কমান্ডার।

আলী জাহানশাহির ভাষ্য, স্থল বাহিনীর শক্তিশালী উপস্থিতি প্রমাণ করে যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী দেশের ভূখণ্ড ও স্বাধীনতা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালনে সক্ষম।

সূত্র: তাসনিম নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD