Logo

হুথিদের দমনে সহায়তা চাইল সৌদি আরব, বিবেচনা করছে যুক্তরাজ্য

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৩
হুথিদের দমনে সহায়তা চাইল সৌদি আরব, বিবেচনা করছে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বাহিনীর বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুরোধ বিবেচনা করছে যুক্তরাজ্য। সৌদি আরবের পক্ষ থেকে হুথিদের মোকাবিলা এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি নিয়ে সহায়তা চাওয়া হয়েছে বলে ব্লুমবার্গের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে সৌদি আরবকে সহায়তার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে সৌদিতে ব্রিটিশ সামরিক উপদেষ্টা পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথিরা দেশটির লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর মধ্যে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের এলাকাও রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য এবং জ্বালানি পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যুক্তরাজ্যও সাম্প্রতিক এক সরকারি বিবৃতিতে হুথিদের হামলা লোহিত সাগর ও বাব আল-মান্দেবের নৌ চলাচল এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের জন্য হুমকি বলে উল্লেখ করেছে।

সৌদি আরব এরই মধ্যে হুথিদের হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছেও সামরিক সহায়তা চেয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের কাছে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের অনুরোধ করেছিলেন। তবে ওয়াশিংটন সরাসরি হামলায় অংশ নিতে রাজি না হয়ে গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে সহায়তার কথা জানিয়েছে।

এদিকে যুক্তরাজ্য গত ১৫ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে হুথিদের সাম্প্রতিক হামলার নিন্দা করেছে। একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল-মান্দেবে নৌ চলাচল এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় অংশীদারদের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে লন্ডন।

বিজ্ঞাপন

হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ার পাশাপাশি ইয়েমেনের সংঘাতও নতুন করে তীব্র হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনে এক লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD