Logo

ইরানের এক হামলা ঠেকাতেই বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করল যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৮
ইরানের এক হামলা ঠেকাতেই বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

জর্ডানে সম্প্রতি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে বিপুলসংখ্যক আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মাত্র ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি হামলা ঠেকাতে মার্কিন বাহিনী ৬০ থেকে ৭০টি ‘প্যাট্রিওট’ ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ডন।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র এক ডজনেরও বেশি ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ ইন্টারসেপ্টরও ব্যবহার করেছে।

মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে ডন জানিয়েছে, ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় মার্কিন বাহিনীকে ব্যাপক হারে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একটি তুলনামূলকভাবে ছোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এত বিপুলসংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহারের ঘটনা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার ওপর বাড়তি চাপের বিষয়টি সামনে এনেছে।

‘প্যাট্রিওট’ ও ‘থাড’—দুই ধরনের ব্যবস্থাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়। জর্ডানে ইরানের হামলা মোকাবিলায় উভয় ব্যবস্থা ব্যবহারের তথ্য মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের সম্পদ ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD