Logo

সৌদিতে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২২
সৌদিতে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের তাইফ গভর্নরেটে হুথিদের পাঠানো একটি ড্রোন প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষের আঘাতে এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক এবং সৌদি আরবে বসবাস করতেন বলে জানা গেছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের ভাষ্য, ইয়েমেনের হুথি গোষ্ঠী তাইফের দিকে একটি ড্রোন পাঠায়। সেটি প্রতিহত করার সময় ড্রোনটির ধ্বংসাবশেষ মাটিতে পড়ে আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে।

আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে দেশটিকে লক্ষ্য করে হুথিদের হামলা শুরুর পর এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠী। ইরানের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিত এই গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের কয়েক বছর ধরে সংঘাত ও পাল্টাপাল্টি হামলা চলে আসছে।

ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD