আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ২০২৮ সালের আগাম নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা মেহমেত উকুম। আগাম নির্বাচন হলে এরদোয়ানের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই ভোট হতে পারে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেহমেত উকুম বলেন, পার্লামেন্টের ৩৬০ জন আইনপ্রণেতা নতুন নির্বাচনের পক্ষে সমর্থন জানালে ২০২৮ সালের ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তুরস্কের সংবিধান অনুযায়ী, নিয়মিত নির্বাচন ২০২৮ সালের মে মাসে হওয়ার কথা। দেশটির ৬০০ আসনের পার্লামেন্টে ৩৬০ জন আইনপ্রণেতা আগাম নির্বাচনের পক্ষে ভোট দিলে নির্ধারিত সময়ের আগে নির্বাচন আয়োজন করা সম্ভব।
এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) এবং জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) বর্তমানে পার্লামেন্টে মোট ৩২৬টি আসন নিয়ন্ত্রণ করে। ফলে আগাম নির্বাচন আয়োজনের জন্য তাদের আরও আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরদোয়ানের নেতৃত্বাধীন সরকার আগে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের কথা বলে আসছিল। তবে এখন তাঁর উপদেষ্টার বক্তব্যে আগাম নির্বাচনের সম্ভাবনা সামনে এসেছে।
২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন এরদোয়ান। তিন মেয়াদ প্রধানমন্ত্রী থাকার পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনেও তিনি জয়ী হন।
বিজ্ঞাপন
তুরস্কের বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগে পার্লামেন্ট আগাম নির্বাচন আহ্বান করলে বর্তমান প্রেসিডেন্ট আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতে পারেন। এ কারণেই ২০২৮ সালের আগাম নির্বাচন এরদোয়ানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২০২৩ সালের নির্বাচনের সময় এরদোয়ান বলেছিলেন, সেটিই হবে প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষ মেয়াদ। তবে এখন তাঁর উপদেষ্টার বক্তব্যে আগাম নির্বাচন হলে নতুন করে প্রার্থী হওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়েছে।








