চালক আটক, গ্রাহকের পিৎজা বাসায় পৌঁছে দিল পুলিশ

ডেলিভারি দেওয়ার আগেই খাবার সরবরাহকারীকে হেফাজতে নেয় পুলিশ। কিন্তু তার গাড়িতে থাকা গ্রাহকের পিৎজা আর আটকে থাকেনি। শেষ পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তাই সেই পিৎজা পৌঁছে দেন গ্রাহকের বাড়িতে।
বিজ্ঞাপন
অদ্ভুত এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টেম্পি শহরে। ২০২৫ সালের জুলাইয়ে বেপরোয়া গাড়ি চালানো ও রেসিংয়ের অভিযোগে এক খাবার সরবরাহকারীকে ট্রাফিক থামিয়ে হেফাজতে নেয় পুলিশ।
চালককে নিয়ে যাওয়ার সময় কর্মকর্তারা দেখতে পান, তার গাড়িতে একজন গ্রাহকের পিৎজার অর্ডার রয়েছে। চালক হেফাজতে থাকায় খাবারটি কীভাবে গ্রাহকের কাছে পৌঁছানো যায়, তা নিয়ে ভাবতে শুরু করেন তারা।
শেষ পর্যন্ত নিজেরাই পিৎজা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন দুই পুলিশ কর্মকর্তা। এরপর পিৎজার বাক্স হাতে গ্রাহকের বাড়ির দরজায় হাজির হন তারা।
বিজ্ঞাপন
দরজা খুলে সামনে পুলিশ কর্মকর্তাদের দেখে স্বাভাবিকভাবেই বিস্মিত হয়ে যান ওই নারী। তখন এক কর্মকর্তা তাকে জানান, তার খাবার সরবরাহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাই অর্ডারটি পৌঁছে দিতে তারা নিজেরাই এসেছেন। এ সময় পাশে থাকা আরেক কর্মকর্তা মজা করে বলেন, পিৎজাটি এখনো গরম থাকার কথা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অপ্রত্যাশিত এই ঘটনায় অবাক হলেও পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান ওই নারী।
পরে টেম্পি পুলিশ বিভাগের প্রকাশ করা বডি-ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই কর্মকর্তাকে গ্রাহকের কাছে পিৎজা পৌঁছে দিতে দেখা যায়।
বিজ্ঞাপন
ঘটনাটি নিয়ে টেম্পি পুলিশও রসিকতা করে জানায়, খাবার সরবরাহকারী হেফাজতে গেলেও পিৎজা ডেলিভারি ঠিকই সম্পন্ন হয়েছে। এভাবেই একটি সাধারণ ট্রাফিক থামানোর ঘটনা শেষ পর্যন্ত পরিণত হয় ব্যতিক্রমী এক পিৎজা ডেলিভারির ঘটনায়।








