Logo

শি জিনপিংয়ের জন্য লালগালিচা ঠিক করলেন মার্কিন সেনারা, ভিডিও ভাইরাল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৮
শি জিনপিংয়ের জন্য লালগালিচা ঠিক করলেন মার্কিন সেনারা, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই লালগালিচা ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজন মার্কিন সামরিক সদস্যকে শি জিনপিংয়ের বিমান থেকে নামার আগে লালগালিচা ঠিক করতে দেখা যায়।

বিজ্ঞাপন

২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছান শি জিনপিং। তিন দিনের রাষ্ট্রীয় সফরে তাকে বিমানবন্দরে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চীনা প্রেসিডেন্টের বিমান অবতরণের পর কয়েকজন মার্কিন সামরিক সদস্য হাত ও হাঁটুর ওপর ভর করে প্রায় ৩০ মিটার দীর্ঘ লালগালিচা সমান করছেন। তারা কার্পেটের ভাঁজ ঠিক করার পাশাপাশি ময়লা পরিষ্কার করছিলেন।

বিমানের দরজায় দাঁড়িয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রধান হং লেইসহ কয়েকজন কর্মকর্তাকে পুরো দৃশ্যটি দেখতে দেখা যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শি জিনপিংয়ের জন্য যুক্তরাষ্ট্রের এবারের আয়োজন ছিল বেশ জাঁকজমকপূর্ণ। তাকে স্বাগত জানাতে লালগালিচা, সামরিক সম্মান, ২১ বার তোপধ্বনি এবং যুদ্ধবিমানের প্রদর্শনী রাখা হয়। ট্রাম্প নিজেও বিরলভাবে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে গিয়ে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর দৃশ্য নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ মার্কিন সামরিক সদস্যদের এভাবে লালগালিচা পরিষ্কার করার সমালোচনা করেন এবং ঘটনাটিকে যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেন।

কেন্টাকির সাবেক মেরিন ফাইটার পাইলট ও ডেমোক্রেটিক রাজনীতিক অ্যামি ম্যাকগ্রাথও এ ঘটনায় সমালোচনা করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে লালগালিচা প্রস্তুতের এই কাজটি কোনো বিশেষ নির্দেশে করা হয়েছিল কি না, সে বিষয়ে ভিডিও বা প্রকাশিত প্রতিবেদন থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শি জিনপিংয়ের এবারের সফরে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজসহ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD