Logo

নিরাপত্তা সতর্কতায় ভাষণ দিয়েই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭
নিরাপত্তা সতর্কতায় ভাষণ দিয়েই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পরই নিউইয়র্ক ছেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিরাপত্তা সতর্কতার কারণে তার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছিল বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন নেতানিয়াহু। এরপর প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ‘আইজ্যাক অ্যাকর্ডস’ নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

নেতানিয়াহুর সফর কেন এত সংক্ষিপ্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত নিরাপত্তা তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের সতর্কবার্তার পর নিউইয়র্কে রাতযাপন না করে একই দিন ইসরায়েলে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তারের কথা বলেছিলেন। পরে তিনি স্বীকার করেন, মেয়র হিসেবে নিজে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনি ক্ষমতা তার নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেটিকে সম্মান করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভও হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের কাছে আয়োজিত একটি বিক্ষোভে পুলিশ ১০৩ জনকে গ্রেপ্তার করেছে বলে নিউইয়র্ক পুলিশ বিভাগের বরাতে আল-জাজিরা জানিয়েছে। পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু ইরান, গাজা যুদ্ধ নিয়ে সমালোচনা এবং নিউইয়র্কের মেয়র মামদানিসহ বিভিন্ন সমালোচকের বক্তব্যের জবাব দেন। তার বক্তব্যের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

ভাষণ শেষে নেতানিয়াহুর দ্রুত নিউইয়র্ক ত্যাগের মধ্য দিয়ে তার এবারের যুক্তরাষ্ট্র সফর শেষ হয়। সফরের সংক্ষিপ্ত সময়সূচির পেছনে নিরাপত্তা সতর্কতা ছিল বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD