চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একপর্যায়ে মার্কিন অস্ত্র কেনার বিষয়ে প্রশ্ন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর পরে স্পষ্ট করেছে, চীনের কাছে অস্ত্র বিক্রির কোনো প্রস্তাব বা পরিকল্পনা নেই।
বিজ্ঞাপন
রবিবার দেওয়া সাক্ষাৎকারে পারডিউ বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করে—এ প্রসঙ্গ তুলে ট্রাম্প একসময় শি জিনপিংকে জিজ্ঞেস করেছিলেন, চীনও মার্কিন অস্ত্র কিনতে আগ্রহী কি না। তবে ট্রাম্প ঠিক কখন এ কথা বলেছিলেন এবং শি কী জবাব দিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি পারডিউ।
গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প ও শি জিনপিংয়ের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে চীনের প্রেসিডেন্ট দেশে ফেরার পরই মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎকারে বিষয়টি সামনে আসে। আলোচনাটি মূলত তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রসঙ্গেই উঠে আসে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, চীন নিজেদের প্রয়োজন অনুযায়ী সামরিক সক্ষমতা গড়ে তুলেছে এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে পারডিউয়ের বক্তব্যের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান জানান। তিনি বলেন, মার্কিন আইন চীনের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে এবং বেইজিংয়ের কাছে অস্ত্র বিক্রির কোনো প্রস্তাব বা পরিকল্পনা নেই। হোয়াইট হাউসও জানিয়েছে, চীনের কাছে অস্ত্র বিক্রির কোনো পরিকল্পনা নেই।
তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়ে পারডিউ বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। চলমান আলোচনায় তাইওয়ানের জন্য নতুন অস্ত্র প্যাকেজের বিষয়টিও রয়েছে। এর আগে ২০২৬ সালে তাইওয়ানের জন্য প্রায় ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদনের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং দ্বীপটির কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ১৯৭৯ সালের Taiwan Relations Act অনুযায়ী তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে সামরিক সরঞ্জাম সরবরাহের নীতি রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে আশির দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র চীনের কাছে কিছু সামরিক সরঞ্জাম বিক্রি করেছিল। তবে পরবর্তী সময়ে সেই সামরিক সহযোগিতা বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির কোনো সরকারি পরিকল্পনা নেই—এমনটাই জানিয়েছে ওয়াশিংটন।








