উত্তেজনার মধ্যেও তেহরান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও সীমান্ত উত্তেজনার মধ্যেও ইরানের রাজধানী তেহরানের প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত আন্তর্জাতিক গন্তব্যগুলোর অন্তত ৭৫ শতাংশে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রোববারের ফ্লাইট সূচি পর্যালোচনা করে দেখা গেছে, ১৯টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে অন্তত ১১টিতে ইরানি বিমান সংস্থাগুলোর ২৪টি আসা-যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে।
বর্তমানে চীন, তুরস্ক, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, আর্মেনিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান, তিউনিসিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান ও ম্যাকাওয়ের সঙ্গে ইরানের বিমান যোগাযোগ চালু রয়েছে।
বিজ্ঞাপন
তবে কয়েকটি প্রতিবেশী ও আঞ্চলিক দেশ ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্জিয়া, আজারবাইজান ও ওমানের বিমানবন্দরগুলো সম্প্রতি ইরানের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।








