Logo

নাইজেরিয়া জঙ্গলে মিলল ২৮ জন মানুষের মাথার খুলি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯
নাইজেরিয়া জঙ্গলে মিলল ২৮ জন মানুষের মাথার খুলি
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আবিয়া রাজ্যের একটি জঙ্গলে অপরাধীদের আস্তানা থেকে অন্তত ২৮ জন মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া এসব দেহাবশেষ অপহরণের শিকার ব্যক্তিদের হতে পারে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিবিসি আফ্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার উমুন্নোচি অঞ্চলের উমুয়াকু ও নেয়াতো এলাকার জঙ্গলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় আবিয়া রাজ্য পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় থাকা অপরাধীদের গোপন আস্তানাগুলো গুঁড়িয়ে দেয়। সেখান থেকে মোট ২৮টি মাথার খুলি ও বিভিন্ন ধরনের কঙ্কাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবিয়া রাজ্যের পুলিশ কমিশনার উইলফ্রেড আফোলাবি জানান, অপরাধীদের গোপন আস্তানাগুলো উচ্ছেদে চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধার করা অবশিষ্টাংশগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে ফরেনসিক তদন্ত চলছে। ওই এলাকায় নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিখোঁজ অপহরণের ঘটনাগুলোর সঙ্গে এগুলো সম্পর্কিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগেও উমুন্নোচি অঞ্চলের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর অভিযানে অপহৃতদের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল। নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে জঙ্গল ঘিরে সক্রিয় অপহরণ চক্রগুলো প্রায়শই পথচারী ও স্থানীয় অধিবাসীদের মুক্তিপণের দাবিতে জিম্মি করে থাকে।

এদিকে একই সপ্তাহান্তে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের দুটি রাজ্যে পৃথক গণঅপহরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৮০ জনকে অপহরণ করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী।

রবিবার নাইজার রাজ্যে বন্দুকধারীরা প্রায় ৫০ জন কৃষককে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। একই দিনে প্রতিবেশী জামফারা রাজ্য থেকেও প্রায় ৪০ নারীকে অপহরণ করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD