Logo

সৌদির নিরাপত্তায় সক্রিয় মক্কা জোট, সেনা পাঠাচ্ছে পাকিস্তান-তুরস্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৫
সৌদির নিরাপত্তায় সক্রিয় মক্কা জোট, সেনা পাঠাচ্ছে পাকিস্তান-তুরস্ক
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথিদের হামলা ও সৌদি আরবকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কার্যকর বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। সোমবার (৫ অক্টোবর) রিয়াদে তিন দেশের কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশ যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আওতায় সৌদি আরবে সম্মত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা দ্রুত মোতায়েনের ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দ্রুত অগ্রসর হওয়ার পাশাপাশি সৌদি আরবে সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিন দেশের বিবৃতি অনুযায়ী, এসব প্রতিরক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট দেশগুলোর অনুমোদিত কাঠামো ও জাতীয় আইনের আওতায় বাস্তবায়ন করা হবে। এর লক্ষ্য সামরিক প্রস্তুতি বাড়ানো, তিন দেশের মধ্যে সমন্বয় জোরদার করা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় যৌথ সক্ষমতা বৃদ্ধি করা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিয়াদে উচ্চপর্যায়ের বৈঠক

সোমবারের জরুরি বৈঠকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

তুরস্কের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারোগলু। পাকিস্তানের পক্ষে ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সৌদি আরবের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামেদ আল-রুওয়াইলি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষায় কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে এবং একই সঙ্গে কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে।

তিন দেশের যৌথ প্রতিরক্ষা চুক্তি

বিজ্ঞাপন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিটিকে তিন দেশ যৌথ প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের কাঠামো হিসেবে বর্ণনা করেছে।

চুক্তি সইয়ের পর এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির কাজ চলছিল। সাম্প্রতিক সময়ে তিন দেশের সামরিক ও কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠকের পর সোমবার রিয়াদের বৈঠকে যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলো।

হুথিদের সঙ্গে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। সাম্প্রতিক হামলায় সৌদি ভূখণ্ডের বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হুমকির মুখে পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই পরিস্থিতিতেই মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সামরিক সক্ষমতা দ্রুত মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : এপি, ইন্ডিয়া টুডে

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD