Logo

‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১২:০৩
‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার (৫ অক্টোবর) চালানো ওই হামলার পাশাপাশি সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের বিষয়ে কড়া সতর্কবার্তাও দিয়েছে গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

হুথিদের সামরিক মুখপাত্রের বরাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলা পরিচালনা করেছে।

হুথি সামরিক মুখপাত্র দাবি করেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে একই দিন সৌদি আরবের আকাশসীমা ব্যবহার নিয়ে সতর্কবার্তা দেয় হুথিরা। তাদের পক্ষ থেকে বলা হয়, ‘মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ব্যতীত সমগ্র সৌদি আকাশসীমা আমাদের হামলার জন্য উন্মুক্ত থাকবে।’

হুথিরা আরও সতর্ক করে বলেছে, এই হুঁশিয়ারি উপেক্ষা করে সৌদি আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখা হলে এর ফলে যে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতির দায় তারা নেবে না বলেও জানানো হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD