Logo

ইসির সব কর্মকর্তার ছুটি বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ১৯:৫৩
ইসির সব কর্মকর্তার ছুটি বাতিল
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদারে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছুটির দিন এবং অফিস সময়ের পরও দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রস্তুতিমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকেই কর্মকর্তাদের ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি। সে অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD