Logo

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারি, ২০২৬, ১৫:২৬
প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান | ফাইল ছবি

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে প্রতিমন্ত্রীর সমপর্যায়ের পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (১) অনুযায়ী ডা. সায়েদুর রহমানকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি রুল ৩বি (২) অনুযায়ী মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও তার হাতে অর্পণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

বিজ্ঞাপন

ডা. সায়েদুর রহমানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব এবং সহায়তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD