Logo

দেশের নিরাপত্তা ও দুর্যোগে সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১২:৩৮
দেশের নিরাপত্তা ও দুর্যোগে সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের যেকোনো সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, তা জাতির জন্য প্রশংসনীয়।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) সেনাসদরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট কিংবা অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। রাষ্ট্রের প্রয়োজনের সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও সহযোগিতার জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব পর্যায়ের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। সেনাপ্রধান ব্যস্ত কর্মসূচির মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত থেকে পদোন্নতি পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উদ্বোধনী বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং দায়িত্ব পালনকালে শহীদ হওয়া সেনাসদস্যদের অবদানের কথাও স্মরণ করেন।

পদোন্নতি পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা পক্ষপাতিত্ব যেন প্রভাব না ফেলে। তিনি জোর দিয়ে বলেন, কর্মকর্তাদের পেশাগত যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা এবং দায়িত্ব পালনের সক্ষমতাকেই মূল্যায়নের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এবারের প্রথম ধাপের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হওয়ার জন্য যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে সেনাবাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তাদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যোগ্যতা ও সততার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বাহিনীর পেশাগত মান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD