Logo

নারী যাত্রীদের ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১৭:২৮
নারী যাত্রীদের ‘পিংক বাস’ চলবে যেসব রুটে
ছবি: সংগৃহীত

শুধু নারী যাত্রীদের জন্য চালু হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’-এর জন্য ১৩টি রুট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১০টি, বগুড়ায় দুটি এবং বন্দরনগরী চট্টগ্রামে একটি রুট রয়েছে। এসব রুটে বিশেষ এই বাস সার্ভিস পরিচালিত হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগরীর ১০টি রুট হলো—নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, নারায়ণগঞ্জ-ঢাকা, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর।

১. নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটের বাস কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

বিজ্ঞাপন

২. তালতলা-মতিঝিল রুটে খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে বাস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৩. ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন রয়েছে।

বিজ্ঞাপন

৪. মিরপুর-১০-মতিঝিল রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে।

৫. মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে বাস।

৬. মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।

বিজ্ঞাপন

৭. নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চাষাঢ়া, শিবু মার্কেট, স্টেডিয়াম, ঝালকুড়ি, ভূইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

৮. মোহাম্মদপুর-মতিঝিল রুটে মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন ও মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চলাচল করবে বাস।

৯. আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।

বিজ্ঞাপন

১০. গাজীপুর-বিমানবন্দর রুটে গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আজমপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত বাস চলবে।

বগুড়া জেলার দুটি রুটের মধ্যে রয়েছে শেরপুর-মাটিডালি এবং বনানী-মোকামতলা স্ট্যান্ড।

১১. শেরপুর-মাটিডালি রুটে আরডিএ স্কুল, নয়মাইল মোড়, শাহ উপশহর গেট, বি-ব্লক-মাঝিরা, বনানী, সাতমাথা ও মহিলা কলেজ হয়ে মাটিডালি পর্যন্ত চলবে বাস।

বিজ্ঞাপন

১২. বনানী-মোকামতলা স্ট্যান্ড রুটে বনানী, সাতমাথা, মহিলা কলেজ, মাটিডালি মোড়, টিএমএসএস হাসপাতাল ও মহাস্থান বাজার হয়ে মোকামতলা স্ট্যান্ডে যাবে।

১৩. কালুরঘাট-পতেঙ্গা: বন্দরনগরী চট্টগ্রামে এই রুটে চলবে পিংক বাস। এ রুটের স্টপেজগুলো হলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট, কাঠগড় ও পতেঙ্গা।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন সূত্রে জানা গেছে, নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে পর্যায়ক্রমে বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD