শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের কোনো শর্ত নেই: ডা. জাহেদ

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভারতের একটি গণমাধ্যমে প্রত্যর্পণের ক্ষেত্রে দুটি শর্তের কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হলেও সেটিকে দেশটির সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, একটি পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে বিবেচনা করা যায় না।
তিনি বলেন, একটা রাষ্ট্র বা সরকার কখনও অফিসিয়ালি যদি কোনো রকম কোনো কথা অপর রাষ্ট্র থেকে না পায়, না জানে, তাহলে সে এটাতে রেসপন্স করার কোনো কারণ নেই। এটা একদম সোজাসাপ্টা কথা।
তথ্য উপদেষ্টা জানান, পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন। তবে সরকারের ভেতরে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত দিতে পারে—এমন আলোচনা হয়নি। ভারত সরকার এ ধরনের শর্ত দেবে বলেও তিনি বিশ্বাস করেন না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ভারতের কাছ থেকে কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একেবারেই না, একেবারেই না।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। ৫ আগস্টের মধ্য দিয়ে দেশের বাস্তবতায় পরিবর্তন এসেছে। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সব দেশের সঙ্গে নিজেদের প্রয়োজন অনুযায়ী সম্পর্ক বজায় রাখতে চায়। তবে অন্যায় চাপ প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ আলোচনায় বিশ্বাসী এবং কথা বলতে চায়। কিন্তু যে বিষয়ে দেশের আইনগত অবস্থান সঠিক, সেখানে চাপ বা শর্তের মুখে কোনো কিছু মেনে নেওয়া হবে না।
বিজ্ঞাপন
প্রত্যর্পণ চুক্তি মেনেই আবেদন করেছে বাংলাদেশ
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ২৩ জুলাই ভারতের কাছে পাঠানো বাংলাদেশের কূটনৈতিক পত্র নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন। ওই আবেদনে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির ৭ অনুচ্ছেদের ১ উপধারা অনুসরণ করা হয়েছিল কি না এবং ৭ অনুচ্ছেদের ২ উপধারা অনুযায়ী পরিচয়সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছিল কি না, তা জানতে চান তারা।
জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করার সময় নিশ্চয়ই দুই দেশের স্বাক্ষরিত চুক্তির বিধান অনুসরণ করেছে।
বিজ্ঞাপন
ভারতের প্রচলিত ফৌজদারি আইনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো অপরাধের পৃথক আইনি বিধান এবং প্রত্যর্পণ চুক্তির ১২ অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা দেওয়ার বিষয়েও প্রশ্ন ওঠে।
এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এসব বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। তবে সরকারের অবস্থান হলো, শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, মৃত্যুদণ্ড বাংলাদেশে এই অপরাধের জন্য আছে, সুতরাং তিনি আসবেন এবং আমাদের আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি যে এখন আর আপিলেরও সুযোগ পাবেন না, আপনারা দেখেছেন এটা, সেটা তার বাবার তৈরি করা আইনই ছিল। সুতরাং আমরা ওই আইনটাই ফলো করছি।
বিজ্ঞাপন
সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, সরকারের অবস্থান বটম লাইন হচ্ছে, তাকে প্রত্যর্পণ করতে হবে। এটা হচ্ছে, এটা আমি গত ব্রিফিংয়ে বলেছি, আমাদের অন্য মন্ত্রীরাও বলেছেন।
শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটিকে আলাদা সম্ভাব্য বিকল্প হিসেবে দেখার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সেটি ছিল একটি সম্ভাব্য বিকল্পের প্রসঙ্গ। তবে গত সপ্তাহে সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান বিস্তারিত ও স্পষ্টভাবে জানিয়েছে।
তিনি দাবি করেন, সরকারের বক্তব্যে কোনো অসংগতি নেই। তিনি নিজে এবং সরকারের অন্য মন্ত্রীরাও একই অবস্থান তুলে ধরেছেন। ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।








