Logo

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় ডিএমপির জালে ৩৯২ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় ডিএমপির জালে ৩৯২ জন
ছবি: সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়।

এদিকে জননিরাপত্তা আরও জোরদার করতে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বের হওয়ার ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে ৭৬৯টি যানবাহন তল্লাশি করা হয় এবং সেখানে অভিযান চালিয়ে অতিরিক্ত পাঁচজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD