Logo

হাদির হত্যার নির্দেশদাতা বাপ্পীর অবস্থান নিয়ে যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১৪:২৫
হাদির হত্যার নির্দেশদাতা বাপ্পীর অবস্থান নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (৬ জানুয়ারি) ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। চার্জশিটটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

তদন্ত সূত্রে জানা যায়, মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা। পুলিশের তথ্য অনুযায়ী, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়।

দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের কলকাতা প্রতিনিধির তথ্য অনুযায়ী, বাপ্পী বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে রয়েছে। পুলিশ পরিচয়ে তিনি রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি ও মেঠোপাড়া এলাকার একটি ফ্ল্যাটে গত তিন মাস ধরে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলমান এবং প্রয়োজন হলে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।

তিনি আরও জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্ন রাজনৈতিক ধারার প্রচার করতেন। তার সমালোচনামূলক বক্তব্য এবং কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ ছাত্রলীগের একাংশ ক্ষুব্ধ ছিল। হত্যাকাণ্ডে গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

এ ঘটনার ফলে ব্যাপক সামাজিক ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন দায়িত্বশীল মহল।

ডিবি সূত্রে জানা গেছে, ভবিষ্যতে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত অন্য কারও অবস্থান উদঘাটন ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD