Logo

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৩৪
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান
ফারুক হাসান | ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চতর পরিষদের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ৩৬(১) ধারা অনুযায়ী নুরুল হক নুর বিদেশে থাকাকালীন সময় ফারুক হাসান সভাপতির রুটিন দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য যে, ফারুক হাসান এর আগে গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান তাকে ওই পদে মনোনীত করেছিলেন।

গত বছরের ৩১ ডিসেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগ দেন ফারুক হাসান। এরপর থেকে তিনি সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমে যুক্ত আছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD