ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৈঠক করেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি, পর্যবেক্ষণ কার্যক্রম এবং নির্বাচনের পরবর্তী ফলো-আপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বিএনপি নেতারা প্রতিনিধি দলকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন এবং দলের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন ও ম্যানুয়েল ওয়ালি।
বিজ্ঞাপন
এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ-এর ডেপুটি হেড অফ ডেলিগেশন বাইবা জারিনা বৈঠকে অংশ নেন।
অন্যদিকে, বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।







