Logo

হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিলেন জামায়াত সেক্রেটারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ২৩:৪৮
হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিলেন জামায়াত সেক্রেটারি
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

এ ছাড়া, সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্ঠা জনাব মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

সেক্রেটারি জেনারেল বিএনপি চেয়ারপার্সনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD