Logo

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি: ব্যারিস্টার অসীম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ২৪:১১
জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি: ব্যারিস্টার অসীম
ছবি: সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, জাতির এই ক্রান্তিলগ্নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি।

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় রবিবার (৩০ নভেম্বর) বাদ এশা সিটি আইডিয়াল মাদ্রাসায় দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার অসীম বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আজ কিছুটা উন্নতি হলেও এখনো তিনি শংকামুক্ত নন। তিনি বেগম খালেদা জিয়ার পুরোপুরি সুস্থতা কামনায় সকলের নিকট দোয়ার আবেদন জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের জন্য কাজ করেছেন। গণতন্ত্রের জন্য পুরো জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছেন। তার চিন্তা চেতনায় শুধুই ছিল দেশের কল্যাণ, এই জাতির কল্যাণ। এ রকম একজন সাচ্চা দেশপ্রেমিক নেত্রীর বেঁচে থাকাটা বড্ড বেশি প্রয়োজন। পুরো দেশের মানুষ তার এই অসুস্থাকে কেন্দ্র করে যেভাবে এক হয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছেন, তা সত্যিই আমাদের অনেক বেশি আবেগাপ্লুত করেছে। তার অসুস্থতায় পুরো জাতি আজ উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে।

ব্যারিস্টার অসীম আরও বলেন, আমরা বিশ্বাস করি, সকলের দোয়ায় বেগম খালেদা জিয়া অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দোয়া মাহফিলে ধানমন্ডি থানা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/এমএল/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD