Logo

বিএনপিতে পড়েছে যোগদানের হিড়িক, বাড়বে আরও শক্তি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১৬:১৫
বিএনপিতে পড়েছে যোগদানের হিড়িক, বাড়বে আরও শক্তি: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপিতে যোগদান হিড়িক পড়ে গেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই যোগদান করছেন। এখন বিএনপিতে যোগ দেওয়ার তো হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি একমাত্র দল যা জনগণ বিশ্বাস করছে, সামনে সরকার গঠন করলে দেশের গণতান্ত্রিক পরিবেশ স্থাপন এবং অর্থনীতি সমৃদ্ধ করতে সক্ষম হবে।

তিনি রেজা কিবরিয়ার যোগদানের প্রসঙ্গেও জানান, দলটি তার প্রতি স্বাগত জানাচ্ছে এবং আশা করছে, তার যোগদান দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, এটি সারা দেশে প্রভাব বিস্তার করবে এবং নতুন প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ যোগ করেছেন, দলের লক্ষ্য হল মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও অগ্রচিন্তাধারার নেতৃত্ব তৈরি করা, যা বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য।

আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

তিনি বলেন, ড. রেজা কিবরিয়ার মতো প্রতিভাবান নেতাদের যোগদান এই প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে এবং স্বপ্নের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মির্জা ফখরুল উল্লেখ করেন, দলটি তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন সংগ্রাম করেছে। অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব নায়, তবে দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। রেজা কিবরিয়ার এই যোগদান সেই লক্ষ্যকে আরও দৃঢ় করবে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD