Logo

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ব্যারিকেড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯
এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ব্যারিকেড
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে গত রাত থেকেই হাসপাতালজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সেখানে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। সংশ্লিষ্ট ব্যক্তিদের বাইরে অন্য কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

পুলিশ সদস্যরা জানান, রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে ব্যারিকেড স্থাপন করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় সাধারণ মানুষের ভিড় প্রতিরোধে কড়াকড়ি বজায় রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, হাসপাতালের আশপাশে অনাকাঙ্ক্ষিত ভিড় নিয়ন্ত্রণ করা এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, গভীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

দলের সূত্র জানায়, তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছে মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে বের হওয়ার সময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD