Logo

সহমর্মিতায় আপ্লুত জিয়া পরিবার, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৫
সহমর্মিতায় আপ্লুত জিয়া পরিবার, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার সময়ে দেশ-বিদেশ থেকে আসা সহমর্মিতা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে দোয়া, শুভেচ্ছা ও সহযোগিতা পৌঁছে যাচ্ছে, তা জিয়া পরিবারকে গভীরভাবে ছুঁয়ে গেছে। তিনি উল্লেখ করেন, বিদেশি নেতা, কূটনীতিক, বন্ধু ও দেশের সাধারণ মানুষের উদ্বেগ–উৎকণ্ঠা তাদের পরিবারের জন্য বড় প্রেরণা।

তারেক রহমান লিখেন, দেশবাসীর মিলিত সাপোর্টই আমাদের শক্তি। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর প্রার্থনা করছি। এই সংকটময় সময়ে যে ঐক্য, সহমর্মিতা ও সংহতি আমরা পেয়েছি, তার জন্য প্রতিটি মানুষের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর লিভার জটিলতা, কিডনির কর্মক্ষমতা কমে যাওয়া, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে হাই-ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) এবং রবিবার ভোরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD