Logo

দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৬, ১২:২৫
দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যান জাইমা রহমান। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা জিয়া উদ্যানে পৌঁছান। এ সময় পরিবারের প্রায় ২০ জন সদস্য তাঁর সঙ্গে ছিলেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদের ভিড়

কবর জিয়ারতের সময় পরিবারের সদস্যরা দীর্ঘ সময় মোনাজাতে অংশ নেন। পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তাঁরা জিয়া উদ্যান ত্যাগ করেন। পুরো সময়জুড়ে তাঁদের শান্ত ও সংযত থাকতে দেখা যায়।

জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।

আরও পড়ুন: তারেক রহমানকে শোক জানাতে কার্যালয়ে যাবেন জামায়াত আমির

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দাফন কার্যক্রমে অংশ নেন। এর আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিস্তৃত এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD