Logo

জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া এজেন্সির খেলা: আখতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ২০:৫১
জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া এজেন্সির খেলা: আখতার
আখতার হোসেন | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করে বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া এজেন্সির খেলা। আইনের ফাঁক-ফোকর ব্যবহার করে জাতীয় পার্টিকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ইসি পক্ষপাতিত্ব করেছে। জাতীয় পার্টিকে আইনগত সুযোগ দেখিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনি জোট নিয়ে জামায়াতের কার্যক্রম চলছে, যেখানে এনসিপি থেকে পদত্যাগ করেছেন এমন কিছু সদস্যের পদত্যাগপত্র এখনও অফিসিয়ালি গৃহীত হয়নি।

আখতার হোসেন বলেন, জোটের আসন ভাগাভাগি এবং এই জোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী কে হবেন—এই বিষয়ে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD