Logo

সারাদেশে এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া মিলছে: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১৯:৫৩
সারাদেশে এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া মিলছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি এনসিপি। তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের যে লক্ষ্য নেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্যেই দলটি এগিয়ে যাচ্ছে। সারাদেশে এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া মিলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল এটি শুধু সাধারণ নির্বাচন নয়, বরং রাষ্ট্র পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। একইসঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। তবে পরে সরকার সেই গণভোটের বিষয়টি অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট থেকে এই নির্বাচনকে আলাদা করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।

দেশে আবারও দলীয়করণ ও বৈষম্য বাড়ছে বলে অভিযোগ করে এনসিপি আহ্বায়ক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয় প্রভাব ফিরে আসছে। এ ধারা চলতে থাকলে জনগণ আবারও সংগঠিত হবে এবং এনসিপির পতাকাতলে ঐক্যবদ্ধ হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সারাদেশ থেকেই এনসিপির প্রতি ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। লক্ষ্য হলো একটি সুসংগঠিত রাজনৈতিক দল গঠন করা, যা তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রে রূপ দেবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, বৈষম্য কমাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD